বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

সহজ জয়ে শুরু পাকিস্তানেরও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে এখন পর্যন্ত যারা জিতেছে, সহজ জয়ই পেয়েছে। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) এই তালিকায় নাম লেখাল পাকিস্তানও। আইসিসির সহযোগী দেশ ওমানের বিপক্ষে ৯৩ রানের বড় জয় দিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান।

জয়ের জন্য ১৬১ রান করা একরকম অসম্ভবই ছিল ওমানের। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে গেছে তারা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ওমান। ৫১ রানের ৯ উইকেট হারিয়ে ফেল তারা। তখন মনে হয়েছিল এক শরও বেশি রানে হয়তো হারবে ওমান। কিন্তু শেষ উইকেট জুটিতে তা হতে দেননি শাকিল আহমেদ (১০) ও সামি শ্রীবাস্তব (৫*)।

২৭ বল খেলে ১৬ রান করেন তারা। শাকিল ছাড়াও রানের দুই অঙ্ক ছুঁয়েছেন আরও দুজন—হাম্মাদ মির্জা ও আমির কলিম। করেছেন ২৭ ও ১৩ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সায়েম, মুকিম ও আশরাফ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের এই স্কোরে বড় অবদান মোহাম্মদ হারিসের। ৪৩ বলে ৬৬ রান করেন তিনি। ৭টি চার ও ৩টি চারে সাজানো তার ইনিংস।

দলীয় ৪ রানে কোনো রান না করেই ফিরে যান সায়েম আইয়ুব। শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে ওপেনার সাহিবজাদা ফারহানের সঙ্গে দারুণ একটা জুটি গড়েন হারিস। ৬৪ বলে ৮৫ রান করেন তারা।

সাহিবজাদার (২৯) বিদায়ে যখন এই জুটি ভাঙে তখন পাকিস্তান তুলে ফেলেছে ৮৯ রান। সাহিবজাদাকে ফিরিয়ে দেওয়ার বোলার আমির কলিম এরপর ফিরিয়ে দেন হারিসকেও।

তবে চার নম্বরে উইকেটে আসা ফখর জামান ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। বলার মতো আর ১৯ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ। ৪৩ বছর বয়সী এই পেসার কলিম ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250