রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

ভেবেছিলাম ৩০-এর পরে বিয়ে করব : তামান্না

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে।

তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে।

তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।,

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্না বলেন, ‘২৭-২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার।’

তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সব কিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।

আগামী দিনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’–সহ বেশ কয়েকটি সিনেমায়।

জে.এস/

তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250