বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

এবার আসছে নতুন দল ‘রিপাবলিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৩ই মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের বিষয়ে জানানো হয়।

আজ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এদিকে সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ‘জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এ দলের লক্ষ্য হচ্ছে, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।’

ক্যাপ্টেন মো. শফিকুর ইসলাম (অব.) বলেন, ‘নতুন এ দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে। রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম।  তবে আমরা ভিন্ন কিছু করতে চাই। এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।’

আজকের সংবাদ সম্মেলনে জনকল্যাণকেন্দ্রিক বিভিন্ন সেল গঠনের কথা জানানো হয়েছে। যেমন- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেল, স্বাস্থ্য সুরক্ষা সেল, নিরাপত্তা ও আইনি সহায়তাবিষয়ক সেল, কৃষি, মৎস্য ও ভেটেরিনারি সেল, শিক্ষা সেল, মিডিয়া ও সাংস্কৃতিক সেল, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সেল, নারী ও শিশুবিষয়ক সেল, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইত্যাদি।

এ ছাড়া সমর্থনের আহ্বান জানিয়ে দলটির এ উদ্যোগে অংশ নিতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, কৃষিজীবীসহ দেশের সব শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
আরএইচ/

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250