মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: বাফুফে

নেপালে সরকার বিরোধী আন্দোলনের কারণে আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) দুপুর ৪টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে পা রেখেছেন তারা। একই ফ্লাইটে ফিরেছেন নেপালে খেলা কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩রা সেপ্টেম্বর নেপাল যান জামাল-তপুরা। ৬ই সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি ড্র হয় গোলশূন্য ব্যবধানে। ৯ই সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে খেলার কথা ছিল।

কিন্তু এর আগের দিন থেকে কাঠমান্ডুতে শুরু হয় উত্তাল বিক্ষোভ। অনুশীলনের পর ম্যাচও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে কার্যত হোটেলবন্ধী থাকতে হয় জামাল ভূঁইয়াদের। কারণ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ছিল। ফলে ক্রমশই দীর্ঘ হয় ফেরার অপেক্ষা।

গতকাল বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেয় কর্তৃপক্ষ। জামালদের আনার জন্য ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাফুফে।

অবশেষে কড়া নিরাপত্তায় আজ সকালে বিমানবন্দরে নেওয়া হয় ফুটবলারদের। নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাহিনীর উড়োজাহাজটি আজ ঢাকা ত্যাগ করে সকাল ১১টা ৫৩ মিনিটে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250