শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

মাশহাদ বিমানবন্দরের দৃশ্য। ছবি: আল জাজিরা

পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

এক্স-এ তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর থেকে পরিচালিত এ বিমান হামলায় ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পোস্টে সংযুক্ত একটি ছবিতে বলা হয়, মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানিবাহী বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী এ বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের সক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনার সুবিধা ব্যাহত করেছে।

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250