রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মোদিকে শুভেচ্ছাবার্তা জানালেন বাইডেন, ফোনকল পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এবং পুতিন সরাসরি টেলিফোন করেছেন মোদিকে।

বুধবার এক্সে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচনে বিজয় উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে অভিনন্দন। এবারের নির্বাচনটি ঐতিহাসিক ছিল, প্রায় ৬৫ কোটি ভোটার ভোট দিয়েছেন। এমন একটি নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্যও তাদের শুভেচ্ছা।’

‘যুক্তরাষ্ট্র ও ভারত—উভয়ের ভবিষ্যৎ অসীম সম্ভাবনাপূর্ণ; আর এই সম্ভাবনার দরজা খোলার একমাত্রা চাবিকাঠি দুই দেশের বন্ধুত্ব।’

এদিকে একই দিন নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের জনসংযোগ বিভাগ প্রেস এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে যে বিশেষ বন্ধুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কৌশলগত সম্পর্কে আবদ্ধ রয়েছে ভারত এবং রাশিয়া, তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন দুই নেতা। সেই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।’

আরো পড়ুন: শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

সম্প্রতি ভারতে হয়ে গেল ১৮ তম লোকসভা নির্বাচন। গত ১৯শে এপ্রিল থেকে ৩১শে মে পর্যন্ত ৪৪ দিনে সাত ধাপে ভারতের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এই নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সেই নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সেই ফলাফলে জানা গেছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয় পেয়েছে ২৪০টি আসনে, আর জোটগতভাবে জয়ী হয়েছে আরও ৫০টি আসনে। অর্থাৎ বিজেপি ও তার নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হয়েছে মোট ২৯৩টি আসনে, যা ভারতের সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য যথেষ্ট সংখ্যক আসন।

এবারের নির্বাচনে ভারতের মন্দিরের শহর বলে খ্যাত বারানসীতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মোদি। জয়ও পেয়েছেন। এই একটি আসনেই প্রার্থী হয়েছিলেন তিনি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগ পর্যন্ত নিজ রাজ্যে নির্বাচনী প্রার্থী হতেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো উত্তরপ্রদেশের বারানসীতে প্রার্থী হন তিনি এবং জয় পান। পরে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি।

সূত্র : রয়টার্স

এসি/ আই.কে.জে/

জো বাইডেন মোদি-পুতিনের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250