সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কারাগারে থাকা বেশি বয়স্ক কয়েদি এবং দীর্ঘ মেয়াদে যাদের কারাদণ্ড হয়েছে, তাদের অপরাধ বিবেচনায় নিয়ে মুক্তি দেওয়ার কথা চিন্তা করছে সরকার। আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো অপরাধীর বয়স যদি ২০ বছর হয়ে থাকে এবং তার যদি ২০ বছরের কারাদণ্ড হয়ে থাকে, তাহলে সে ফিরে আবার অপরাধ করতে পারে। এ বিষয়গুলো বিবেচনা নেওয়া হবে।’

এ ছাড়া নারীদের ক্ষেত্রে সাজার সময় পরিমাণ একটু বিবেচনা করা হবে বলে জানান তিনি।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের দুটি ইউনিয়নের বাসিন্দাদের অবরোধ কর্মসূচি নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। তাদের যে অভিযোগ সেটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। কোনোভাবেই দুইটা ইউনিয়নের লোকজন এভাবে রাস্তাঘাট অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ বয়ে আনতে পারে না। তারা যদি অবিলম্বে এই অবরোধ তুলে না নেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের অবরোধ তুলে দেওয়া হবে।’

জে.এস/

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরী বয়স্ক কারাবন্দীদের মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250