বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

১৬ বছর পর আজ নতুন সভাপতি পাচ্ছে বাফুফে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুটবলে টানা ১৬ বছর মাঠ মাতিয়েছেন কাজী সালাউদ্দিন। কাকতালীয়ভাবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবেও ১৬ বছর কাটিয়েছেন তিনি। তবে এবার তার জায়গায় বসতে যাচ্ছেন নতুন কেউ। তাবিথ আউয়াল নাকি মিজানুর রহমান— তা জানা যাবে আজই।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ শনিবার (২৬শে অক্টোবর) অনুষ্ঠিত হবে বাফুফের এজিএম ও নির্বাচন। এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী।  সালাউদ্দিন আগেই জানিয়েছেন পঞ্চমবার সভাপতি হওয়ার দৌড়ে না থাকার কথা।  

তার জায়গায় এবার লড়াই করবেন তাবিথ ও মিজান। তাবিথ এর আগেও দুই মেয়াদে বাফুফের সহ-সভাপতি ছিলেন। তবে মিজান একদমই অচেনা। দিনাজপুরের তৃণমুল ফুটবলে অবশ্য তার পরিচিতি আছে।  

আরো পড়ুন : এবার মেসির গোল ছাড়াই মায়ামির জয়!

সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এ পদে লড়াইয়ের ঘোষণা দিলেও পরে মনোনয়ন প্রত্যাহার করেন তরফদার রুহুল আমিন।

চারটি সহসভাপতি পদের জন্য লড়বেন ছয় প্রার্থী। ব্যালটের ক্রমানুসারে তারা হলেন- ফাহাদ করিম, ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), নাসের শাহরিয়ার জাহেদী, শফিকুল ইসলাম মানিক, সাব্বির আহম্মেদ আরেফ ও সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।

এছাড়া ১৫টি নির্বাহী সদস্য পদের জন্য লড়বেন ৩৭জন প্রার্থী। সত্যজিৎ দাশ রুপু, খন্দকার রকিবুল ইসলাম, গোলাম গাউছ, ইকবাল হোসেন, গোলকিপার সাইদ হাসান কানন, সাইফুর রহমান মনি ছাড়াও যেখানে নাম আছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানারও। গত বছরের এপ্রিলে আর্থিক জালিয়াতির দায়ে সোহাগকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।  

এস/ আই.কে.জে

বাফুফে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250