রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি

রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানাল ইসকন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: ফেসবুক থেকে

শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

গতকাল শুক্রবার (২৭শে জুন) ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সব সরকারি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে এ উৎসবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সবার সম্মিলিত অবদানের কারণেই রথযাত্রা নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

রথযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250