শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

যুক্তরাষ্ট্র আবাসিক এলাকায়ও হামলা চালিয়েছে: ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় স্থানীয় সময় শনিবার (৩রা জানুয়ারি) ভোররাতে যুক্তরাষ্ট্রের দফায় দফায় চালানো হামলায় আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে। দেশটি এ অভিযোগ করেছে। একই সঙ্গে ব্যাপকভাবে নিজেদের সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, ‘আগ্রাসী মার্কিন বাহিনী আমাদের মাটি অপবিত্র করেছে। তারা সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ে বেসামরিক নাগরিক অধ্যুষিত আবাসিক এলাকায় আঘাত হেনেছে।’

লোপেজ আরও জানান, দক্ষিণ আমেরিকার এই দেশটি এখন থেকে সমন্বিত প্রতিরক্ষার জন্য নিজেদের স্থল, বিমান ও নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাসহ সব ধরনের সামরিক শক্তির ব্যাপক মোতায়েন শুরু করবে।

ওয়াশিংটনের এই হামলাকে ‘হীন ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, কর্তৃপক্ষ এই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে।

লোপেজের দেওয়া তথ্য অনুযায়ী, কারাকাসের দক্ষিণে অবস্থিত ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স ‘ফুয়ের্তে তিউনা’র আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানীর আশপাশের মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে বলে তিনি জানান।

এএফপির সাংবাদিকেরা জানান, রাত আনুমানিক দুইটার দিকে কারাকাসজুড়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার কম্পনে শহরতলির অনেক এলাকার জানালার কাচ কেঁপে ওঠে। পরে দেশের অন্যান্য শহরেও আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

রাজধানীতে প্রায় এক ঘণ্টা ধরে এ ধরনের বিস্ফোরণ চলতে থাকে। এ সময় মাথার ওপর উড়োজাহাজের মতো কিছুর চলাচলের আওয়াজ শোনা যাচ্ছিল। বিস্ফোরণের কারণে রাজধানীর বেশ কিছু এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রতিরক্ষামন্ত্রী লোপেজ মার্কিন হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। তবে তাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250