রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্ত। বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। রেখা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিক এবং আরএসএসের ঘনিষ্ঠ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েক নেতা।

রেখা গুপ্ত দিল্লির চতুর্থ এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সর্বশেষ আম আদমি পার্টির (এএপি) আতিশি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

২৭ বছর পর দিল্লিতে বিজেপি ফের ক্ষমতা এসেছে। দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। নির্বাচন হয়েছিল ৮ই ফেব্রুয়ারি।

দিল্লিতে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার কন্যা দিল্লির সংসদ সদস্য বাঁশুরী স্বরাজের নাম মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু উত্তরাখন্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হরিয়ানার মতো দিল্লির ভারও তুলে দেওয়া হলো নতুন মুখের হাতে। 

দিল্লির রাজনীতিতে রেখা গুপ্ত স্বল্প পরিচিত। এই প্রথমবার টিকিট পেয়ে তিনি নির্বাচিত হন।

৫০ বছর বয়সী রেখা গুপ্ত আম আদমি পার্টির অতিশির স্থলাভিষিক্ত হবেন। এর মধ্য দিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ১০ বছরের শাসনের অবসান ঘটবে।

হা.শা./কেবি

মুখ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250