বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

শিশুর বেডরুমে যে জিনিস রাখা ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিটি বাবা-মায়ের জন্য চ্যালেঞ্জের বিষয় শিশু লালনপালন। আপনার সন্তান কী খাবে, কী পরবে, এগুলো যেমন নজরে রাখা দরকার, তেমনই তার বেডরুম সাজানোর ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন-

১. বাচ্চার ঘরে খেলনা থাকবেই। একেক জনের পছন্দ একেক রকম। তবে এমন কোনও খেলনা রাখা ঠিক নয় যেগুলোতে অতিরিক্ত শব্দ হয়। এতে শিশুদের কানের সমস্যা হতে পারে। খেলনা যত গঠনমূলক হয় ততই ভালো।

২. এমন কোনও আসবাব শিশুর ঘরে রাখবেন না যাতে আঘাত লাগতে পারে। শিশুদের আঘাত লাগার প্রবণতা বেশি থাকে। তাই ভঙ্গুর কিছু না রাখাই ভালো। খাট, টেবিল বা চেয়ার যেন এতটাই ভারী হয় যাতে শিশুরা জায়গা থেকে না সরাতে পারে। আবার আসবাবপত্রের কোনাগুলোও যেন ধারালো না হয় সেদিকে খেয়াল রাখবেন। 

আরো পড়ুন : শীতে শিশুরা কোন রোগে বেশি ভোগে? সমাধানে যা করবেন

৩. শিশুদের তাড়াতাড়ি হাঁটা শিখতে সাহায্য করে বেবি ওয়াকার। কিন্তু এই জিনিসটি শিশুর বেডরুমে রাখা ঠিক নয়। কারণ, এর নিচে চাকা লাগানো থাকে। ফলে আপনার অগোচরে যেকোনও দুর্ঘটনা ঘটতে পারে। যখন আপনি বা কেউ সামনে থাকবেন তখনই শিশুকে বেবি ওয়াকারে বসিয়ে দিন।

৪. বাড়িতে গাছ থাকা ভালো। তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার শিশুর অ্যালার্জি না হয়। এমনিতে শিশুদের অ্যালার্জির প্রবণতা বেশি থাকে। তাই বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। গাছের পাতায় যেন আবার ধুলো না থাকে সেদিকে খেয়াল রাখুন। তা না হলে শিশুর অ্যালার্জির সম্ভাবনা বেড়ে যায়।

৫. শিশু যে ঘরে থাকবে সে ঘরে টেলিভিশন রাখবেন না। এতে তাদের মধ্যে টিভি দেখার প্রবণতা বেড়ে যায়। তার বদলে বই রাখতে পারেন। পড়ার অভ্যাস থাকা ভালো। শিশুর বেডরুমে সুইচবোর্ড নাগালের বাইরে রাখাই ভালো।

এস/ আই. কে. জে/ 


টেলিভিশন টিপস শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250