রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

কত টাকা রেখে গেলেন অভিনেতা আসরানি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরো নাম গোবর্ধন আসরানি হলেও বলিউডে আসরানি নামেই পরিচিত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। গত সোমবার (২০শে অক্টোবর) মুম্বাইয়ের আরোগ্য নিধি হাসপাতালে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পর থেকেই শোকস্তব্ধ বলিউড। এর মাঝেই প্রকাশ্যে এলো আসরানির সম্পত্তির পরিমাণ।

অভিনয় থেমে থাকেনি কোনোদিন। মারা যাওয়ার কয়েক দিন আগেও শুটিং করেছেন আসরানি। ফলে অর্থাভাব হয়নি তার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচারও করতেন আসরানি।

ছবি ও সিরিজে অভিনয়, পরিচালনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে মোটা অংকের টাকা উপার্জন করেছিলেন তিনি। ৪০ থেকে ৫০ কোটি রুপির সম্পত্তি রেখে গেছেন তিনি। 

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও সচেতন মানুষ ছিলেন আসরানি। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আসরানি নিজেও তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে সরাসরি জড়িত না হলেও পরোক্ষভাবে যোগাযোগ ছিল। তিনি বলেছিলেন, ‘আমার দুর্দিনে পাশে পেয়েছিলাম ইন্দিরা গান্ধীকে। তিনি আমাকে কাজ পেতে সহযোগিতা করেছিলেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন আসরানি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছিল। তিনি তার স্ত্রী মঞ্জু আসরানির সঙ্গেই থাকতেন।

মঞ্জুও একসময় বলিউডে ‘কাবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। ‘আজ কি তাজা খবর’, ‘নমক হারাম’-এ স্বামী-স্ত্রীর প্রথম দেখা হয়েছিল।

জে.এস/

আসরানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250