শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

হলিউড পরিচালক মা ও বাবাকে হত্যায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের মৃত্যুতে ছেলে নিক রেইনারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খবর বিবিসির।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হচম্যান গত মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) বলেন, ‘ফার্স্ট–ডিগ্রি মার্ডার’ এর দুটি ঘটনায় অভিযোগের সম্মুখীন করা হচ্ছে নিক রেইনারকে।

দোষীসাব্যস্ত হলে নিক রেইনারকে শর্তসাপেক্ষ মুক্তির সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারা কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগের মুখোমুখি করা হবে বলে জানান হচম্যান।

ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের বাসায় একাধিক ছুরিকাঘাতে নিহত হন রেইনার দম্পতি। দুজনকে মৃত অবস্থায় পাওয়ার দুই দিন পর তাদের ছেলের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে।

সংবাদ সম্মেলনে হচম্যান বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড চাইবেন কি না, এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৩২ বছর বয়সী নিক রেইনারের বিরুদ্ধে বিপজ্জনক ও প্রাণঘাতী অস্ত্র (একটি ছুরি) ব্যবহারের অভিযোগও আনা হচ্ছে।

বিভিন্ন ঘরানার বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছেন রব রেইনার। এগুলোর মধ্যে ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘মিজারি’ ও ‘এ ফিউ গুড মেন’ অন্যতম।

অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক মিশেল সিঙ্গার রেইনার ছিলেন ‘রেইনার লাইট’ নামের একটি আলোকচিত্র সংস্থা ও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক ও স্পর্শকাতর ঘটনা। শুধু রেইনার পরিবার ও তাদের প্রিয়জনেরাই নয়, গোটা শহরই এতে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250