বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

যমুনা সেতুতে এক দিনে টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে গতকাল শনিবার যমুনা সেতুতে ১দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

গত শুক্রবার (১৩ই জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ই জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। 

এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী যানবাহন ছিল ৩৩ হাজার ৩২৯টি এবং তাদের কাছ থেকে আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৪ হাজার ৫০ টাকা।

এর আগের দিন শুক্রবার (১৩ই জুন) যমুনা সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছিল। সে তুলনায় গতকাল শনিবার ২ হাজার ৪১৩টির বেশি যানবাহন চলাচল করে।

আরএইচ/

টোল আদায় যমুনা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250