শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

শুভেচ্ছাদূত হলেন তৌকীর-বিপাশা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। ছবি: সংগৃহীত

তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। অভিনয়ে এখন অনিয়মিত। বিপাশা আকাঁআঁকি ও লেখালেখিতে ব্যস্ত। আর তৌকীর ব্যস্ত নির্মাণে। বেশ বিরতির পর একটি রিয়েল এস্টেটের শুভেচ্ছাদূত হয়েছেন এ শিল্পী দম্পতি।

সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তৌকীর ও বিপাশা। এমনটিই জানিয়েছেন তারা।

এদিকে বেশ বিরতির পর নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। শুরু করলেন ‘ধূসর প্রজাপতি’ নামে নতুন একটি ধারাবাহিকের কাজ। পরিচালনার পাশাপাশি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বিটিভির জন্য তৈরি এই ধারাবাহিকের রচয়িতা তৌকীর আহমেদ।

গত ২১শে জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল। শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে।

তৌকীরকে সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাণে দেখা যায়। সেই ছবির পর বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে আমেরিকায় ছিলেন। আমেরিকায় থাকলেও তৌকীর লেখালেখি এবং মঞ্চনাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে নিউইয়র্কে বসবাস করে আসছেন বিপাশা।

জে.এস/

তৌকীর আহমেদ শুভেচ্ছাদূত বিপাশা হায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250