রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আহমেদাবাদে ভোট দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট দিয়েছেন। মঙ্গলবার (৭ই মে) গুজরাটের আহমেদাবাদ শহরের একটি কেন্দ্রে ভোট দেন তিনি।

তিনি ভোটকেন্দ্র থেকে বেরিয়ে অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল সমর্থকদের দেখান। তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। সবাইকে ভোট দিতে অনুরোধ জানিয়ে মোদি ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

আরো পড়ুন: ভারতে লোকসভা নির্বাচন: ৩য় দফার ভোটগ্রহণ শুরু

ভারতে লোকসভার তৃতীয় দফার ভোট হচ্ছে। এই পর্বে ৯৩ আসনে ভোট হচ্ছে। এর মধ্যে আলোচিত গুজরাট রাজ্য ও কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা-নগর হাভেলি ও দমন-দিউয়ে ভোট হচ্ছে।

এই নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

এইচআ/ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250