বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বিদেশি শ্রমিক নেওয়ার বিধিনিষেধ প্রত্যাহার কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।

কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী পহেলা জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত। এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও।

আরো পড়ুন: সংঘাত বাড়াতে চায় না ইরান:রুশ পররাষ্ট্রমন্ত্রী

এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

২০২৩ সালে বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্টটাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দুই চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা আছে। পার্টটাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে। তবে নির্মাণখাতে শ্রমিক সংকট থাকায় এ খাতকে এ নিয়মের বাইরে রাখা হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

এইচআ/ 

কুয়েত শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250