সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যেসব লক্ষণে বুঝবেন শীতে পানি কম পান করছেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে অনেকই খুব বেশি পানি পান করেন না। আর তার কারণে কিছু দিন পর থেকেই তার প্রভাব পড়া শুরু করে শরীরের উপর। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা বোঝা যায় না। তবে কিছু ইঙ্গিতেই বোঝা যাবে আপনার পানি কম খাওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, যেসব লক্ষণে বুঝবেন শীতে পানি কম খাচ্ছেন-

ত্বক শুষ্ক হয়ে যাওয়া

অনেকের ধারণা যারা খুব বেশি ঘামেন তাদের ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা যখন অনেক বেড়ে যায় তখন ত্বক শুকিয়ে যায়।  ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে কিনা তা বুঝতে হাতে চিমটি কেটে দেখুন। ত্বক কি অনেক ক্ষণ কুঁচকেই থাকে বা স্বাভাবিক হতে সময় নেয় তা হলে আপনার আরও পানি খাওয়া প্রয়োজন।

আরো পড়ুন : বিয়েবাড়ি স্টাইলে খাসির মাংসের রেসিপি

মাথা ধরা

মাইগ্রেনের ব্যথা অনেক সময়ে শরীরে পানির ঘাটতি থেকেই শুরু হয়। তাই সারাক্ষণ মাথা ধরে থাকলে বারে বারে পানি খান। সারা দিন ধরে মাঝেমাঝেই পানি বা অন্য কোনও পানীয় যেমন, ডিটক্স পানীয়, ফলের রস, শরবত, লাস্যি খেলে অনেকটাই রেহাই পাওয়া যাবে। শরীরে পানির ঘাটতিও পূরণ হবে।

মিষ্টির প্রতি ঝোঁক

শরীরের পানি কম গেলে লিভার ঠিক মতো কাজ করতে পারে না। লিভার পানির সাহায্যে গ্লাইকোজেন তৈরি করে, যা শরীরে শক্তিবৃদ্ধি করে। শারীরিক পরিশ্রমের ক্ষমতা জোগায়। কিন্তু সেটা ঠিক মতো না হলে, শরীরের আরও বেশি খাবারের প্রয়োজন হবে। তাই নোনতা স্ন্যাকস, চকোলেট, মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়।

এস/ আই.কে.জে

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250