মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সম্প্রতি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করাকে কেন্দ্র করে দীপ্ত টিভিসহ তিনটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এরই মধ্যে আজ দীপ্ত টিভির সংবাদ প্রচার কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে আজ রাতে তথ্য মন্ত্রণালয় থেকে দীপ্ত টিভি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

এইচ.এস/

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250