বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার লন্ডন কাঁপাতে যাবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচিত ঢাকাই সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলর চিত্রনায়ক জায়েদ খান। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সাবেক এই সাধারণ সম্পাদক।

বর্তমানে তার ব্যস্ততা দেশ-বিদেশের বিভিন্ন প্রোগ্রাম আর শো-রুম ওপেনিং নিয়ে। সবসময় কাজ নিয়েই তার ব্যস্ততা। গত ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘বিড়ি’ গানটি ব্যাপকভাবে আলোচিত হয়। দেশ-বিদেশে স্টেজ শো করতে দেখা যায় জায়েদকে। এবার যুক্তরাজ্যের লন্ডনের একটি শো করবেন তিনি।

আগামী ২৬-২৭শে মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জায়েদ খান পারফর্ম করবেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আরো পড়ুন: সুখী হওয়ার গোপন রহস্য জানালেন রচনা

গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘লন্ডনে শোয়ের প্রস্তুতি আগেই নিয়েছেন তিনি। অনেক দিন আগেই শোটি নিশ্চিত করা হয়। এ ছাড়াও মেলবোর্ন, কানাডা, অস্ট্রেলিয়ায় শো কনফার্ম করেছেন জায়েদ। আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে সেগুলো শেষ করবেন এবং দেশে ফিরে আবার সিনেমা ও নতুন শোয়ের কাজ করবেন।’

বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’-এ জায়েদ খান ছাড়াও পারফর্ম করবেন নগর বাউল জেমস, নুসরাত ফারিয়া, প্রীতম, তৌহিদ আফ্রিদিসহ একঝাঁক তারকা। এর আগে অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে দর্শক মাতান এ নায়ক।

এসি/


জায়েদ খান লন্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250