বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

৪ বছরের শিশু জিতল ৭১ কোটি টাকার লটারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুয়েতের আল আলা ইউসুফ আদেল আল মুতাইরি কেবল ৪ বছরের শিশু। আর তাতেই বিশ্বের মিলিয়নেয়ারদের তালিকায় নাম উঠে গেছে তার। 

অবাক করার মত হলেও সত্যিই এমনটি ঘটেছে। ৪ বছরের শিশু আল মুতাইরির নামে তার বাবা ব্যাংকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে তারা অর্থ জমা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর অ্যাকাউন্টধারীদের নিয়ে লটারির আয়োজন করে। আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান দুই মিলিয়ন কুয়েতি দিনার। এ বছর সেই পুরস্কার পেয়েছে আল-মুতাইরি।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুবাইয়ের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বরাতে জানা যায়, চার বছর বয়সী কুয়েতি কন্যাশিশু আল মুতাইরি ব্যাংকটির লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ দিনার। বাংলাদেশি প্রায় ৭১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার বেশি।

কুয়েতের শীর্ষ স্থানীয় গালফ ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আল-মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে হাজির হয়েছিল আল-মুতাইরি। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ অ্যাকাউন্টে অর্থ জমার দৃশ্য সরাসরি দেখে সে।

লটারি জয়ের মাধ্যমে অনন্য রেকর্ডও গড়েছে আল-মুতাইরি। কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত বিশ্বের বৃহত্তম এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে সে। 

আরও পড়ুন: মায়ের কৌতুক শুনে ৫ বছর পর কোমা থেকে ফিরলেন মেয়ে!

শিশুর বাবা ইউসুফ আল মুতাইরি বলেন, তিনি গালফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে।

বয়স একেবারে কম হলেও কুয়েতজুড়ে রাতারাতি তারকা বনে গেছে আল মুতাইরি। পুরস্কার প্রাপ্তির ছবি গালফ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর দেশটিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সে।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

কুয়েত কোটি টাকার লটারি ৪ বছরের শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250