বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ই জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২৫শে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

আজ বুধবার (৭ই জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। 

এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ই থেকে ২৫শে জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।’

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এমপিওভুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250