রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছাগল চোরের ‘হেদায়াতের জন্য’ মাইকিং করে মিলাদের আয়োজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছাগল চোরের হেদায়াত চেয়ে দোয়া মাহফিল। শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করেছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন আলামিন জমাদ্দার সবুজ (৩৬) নামের ওই ব্যক্তি। তিনি মিলাদে অংশ নেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আলামিন জমাদ্দার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জমাদ্দারের ছেলে। মিলাদের আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে চুরির মতো অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকল কোথায়? আমি চাই সে তার ভুল বুঝতে পেরে এই চুরির পথ থেকে ফিরে আসুক।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। তিনি বিভিন্নভাবে চুরি যাওয়া ছাগল খোঁজাখুঁজি করেন। তবে থানায় কোনো অভিযোগও করেননি। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি।

একপর্যায়ে আলামিন চোরের হেদায়াতের জন্য মিলাদ মাহফিল আয়োজন করেন। এ উপলক্ষে এলাকায় মাইকিং করে গ্রামবাসীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে আলামিন জমাদ্দারের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে তেহারি পরিবেশন করা হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, ‘ও (আলামিন) ঢাকায় নাটক-ফাটক কইরা বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হইছিল। আজ কী মনে কইরা ও ছাগল চোরের হেদায়াতের জন্য মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করল, তা বুঝতে পারছি না।’

জে.এস/

ফরিদপুর দোয়া মাহফিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250