সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ছেন বাংলাদেশী হামজা চৌধুরী!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতকালীন দলবদলেই প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। লোন ডিলে বাকি মৌসুমের জন্য তিনি খুঁজে নিচ্ছেন নতুন ক্লাব।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, দুই পক্ষের মাঝে চুক্তিটা প্রায় পাকা হয়েই গিয়েছে। এখন কেবল দেখার বিষয়, সত্যিই কি ধারে যাচ্ছেন হামজা, নাকি পুরোপুরিই নিজের শৈশবের ক্লাব ছাড়ছেন তিনি।

অবশ্য ক্লাব বদল হলেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী। গুঞ্জন ছিল শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে। ইংলিশ ফুটবলের ২য় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপে’ যাচ্ছেন হামজা। বেশ কিছুদিন ধরেই দ্য ব্লেডসদের নজরে ছিলেন হামজা চৌধুরী। এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। 

আরো পড়ুন : বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

দলবদলের ব্যাপারে আরও বেশি নিশ্চিত হওয়া গেল চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচে। পুঁচকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে একমিনিটও মাঠে নামেননি হামজা। পুরোটা সময় পার করেছেন সাইডবেঞ্চে বসে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই শেফিল্ডের হয়ে চুক্তিটা সেরে নেবে লেস্টার সিটি। সে কারণেই ম্যাচ খেলিয়ে বাংলাদেশি তারকার ওপর ঝুঁকি নিতে চায়নি তারা। ম্যাচটা অবশ্য লেস্টার জিতেছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে। 

এস/ আই.কে.জে/


হামজা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250