সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

স্ত্রীর কপালে চুমুতে ভরিয়ে দিলেন রাখির প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন জীবন শুরু করেছেন রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান। বিয়ে করেছেন বিগ বস প্রতিযোগী সোমি খানকে। সময়টা ভালোই কাটছে আদিলের। এবার সবার সামনে স্ত্রীকে চুমু দিলেন তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ল সে ভিডিও। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নবদম্পতি আদিল-সোমি ক্যামেরার সামনে এসে পাপারাৎজ্জির জন্য পোজ দেন। হলুদ ট্র্যাডিশনাল পোশাকে দেখা মেলে জুটির। ক্যামেরার সামনে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেন। সোমির কপালে আলতো চুমুও এঁকে দেন আদিল। 

এর আগে আদিল বলেছিলেন, ‘এটা আমার প্রথম বিয়ে। আমরা বর্তমানে ব্যাঙ্গালোরে আছি। আগামীকাল মুম্বাই যাব। আমরা একটি আনুষ্ঠানিক ঘোষণা করব। আমি শিগগিরই বিস্তারিত সবকিছু শেয়ার করব’।

আরো পড়ুন: এক সিনেমায় পরীমণির সাথে টলিউডের মধুমিতা

এদিকে সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রাখি দাবি করেছেন, আদিল তার কিছু নগ্ন ভিডিও শুট করেছিলেন। আর টাকার লোভে সেগুলো বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছেন রাখি।

সেই সঙ্গে আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলেছিলেন রাখি। 

২০২২ সালের ২৯শে মে মুম্বাইয়ের ওশিওয়ারাতে বিয়ে হয় রাখি-আদিলের। কিন্তু কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। একপর্যায়ে আলাদা হয়ে যান তারা। 

এসি/ আই. কে. জে/ 

চুমু রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250