শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।

বৈঠকে তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে এই আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সমর্থন রয়েছে।

তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক এবং সামগ্রিকভাবে ইউরোপে যে সংকট তৈরি হয়েছে, এই বৈঠকের পরও তা সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এমনকি প্রতিনিধিদলটি যখন ডেনমার্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক সেই সময় ওয়াশিংটনে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোপেনহেগেন থেকে প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার বিষয়টি মেনে নিতে দেশগুলোকে চাপ দিতে তিনি শুল্ক আরোপের কথাও বিবেচনা করছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ডেলওয়্যারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুন্স বলেন, ডেনমার্ক ‘ভালো এবং বিশ্বস্ত মিত্র ও অংশীদার’। যুক্তরাষ্ট্র তাদের প্রতি কৃতজ্ঞ।

এছাড়া ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলার পরবর্তী যুদ্ধগুলোতে মার্কিন সেনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এবং জীবন উৎসর্গ করা ডেনিশ সেনাদের ত্যাগের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে তার এই মন্তব্যগুলো গত বছর দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। ভ্যান্স সে সময় বলেছিলেন, গ্রিনল্যান্ডে পর্যাপ্ত সামরিক উপস্থিতি না থাকায় ডেনমার্ক ‘ভালো মিত্রের ভূমিকা পালন করছে না’।

যদিও সিনেটর কুন্স বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে তিনি আইন প্রণয়নের পক্ষে থাকবেন, তবে তার ভাষ্য অনুযায়ী, এ সফর ও বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সহকর্মীদের কথা শোনা এবং দ্বীপটির সম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং পরিস্থিতির ‘উত্তেজনা প্রশমন’ করা।

গ্রিনল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250