মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সদস্য সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। 

আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে।’

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সে কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হলো।

নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একজন কয়টি আসনে ভোট করবেন, তার উল্লেখ ছিল না; পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয়।

১৯৮৬ সালে প্রথমবারের মতো একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৮-২০০৯ সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয়।

গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশিত হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে।

এর আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করবে কমিশন।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250