মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা বুমরা ও মান্ধানা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছর ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের চোখে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। যে স্বীকৃতির আনুষ্ঠানিক নাম উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। আর মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতেরই আরেক তারকা স্মৃতি মান্ধানা। খবর এএনআইর।

 মঙ্গলবার প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এটা জানানো হয়। গত বছর টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ উইকেট নেন বুমরা। উইজডেন সম্পাদক লরেন্স বুথের চোখে, ‘বুমরা খুব সহজেই বছরের তারকা।’

লরেন্স বুথ তাকে নিয়ে আরও লিখেছেন, ‘সে খুবই ভয়ংকর, চ্যালেঞ্জ হিসেবে অনন্য, তার বিপক্ষে করা রানগুলোকে দ্বিগুণ করে বিবেচনা করা উচিত...সর্বকালের সেরা হওয়ার দাবিটা সে উত্থাপন করেছে।’

২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন বুমরা। পাশাপাশি গত বছর জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় অবদান ছিল তার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ১৮ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি এ টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন বুমরা।

অপরদিকে, গত বছর তিন সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৬৫৯ রান করেন মান্ধানা। যা আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে কোনো নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড। এর মধ্যে চারটি সেঞ্চুরি, এটি আরেকটি রেকর্ড। গত বছর জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারতের ১০ উইকেটের জয়ে ১৪৯ রানের ইনিংসও খেলেন মান্ধানা।

এদিকে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক নামের হলুদরঙা ছোট বইটার নাম ক্রিকেটপ্রেমী মাত্রই জানেন। আর স্বাধীন নিরপেক্ষ সম্পাদকীয় নীতির সঙ্গে তথ্য–পরিসংখ্যান–রেকর্ডে নির্ভুলতার অতুলনীয় এক মানদণ্ড স্থাপন করার কারণে এটিকে ‘ক্রিকেটের বাইবেল’ স্বীকৃতি দেওয়া হয়। এ অ্যালমানাক ১৬১ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর বেরিয়ে যাচ্ছে। দুটি বিশ্বযুদ্ধেও যাতে বিরতি পড়েনি।

আরএইচ/ 

উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250