বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

গণনা শুরুর আগেই এক আসনে জয়ী বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটের গণনা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। কিন্তু তার আগেই একটিতে জিতে গেল বিজেপি। কীভাবে এটা সম্ভব হল?

গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে। কারণ এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

আরো পড়ুন: ভারতে আজ ভোট গণনা, মোদীর হ্যাটট্রিক না কি বিরোধীদের 'কামব্যাক'?

গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিজেপির প্রার্থী মুকেশ দালালসহ ১১ জন প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও, মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

এইচআ/ আই.কে.জে/

বিজেপি লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250