সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

নরসিংদী মুক্ত দিবসের অনুষ্ঠানে ছিলেন না ডিসি-এসপি, স্থানীয়দের ক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১২ই ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক উপস্থিত না থাকায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

১৯৭১ সালের এই তারিখে পাকিস্তান বাহিনীর হাত থেকে মুক্ত হয় নরসিংদী। প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। শুক্রবার (১২ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র‌্যালি হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের থাকার কথা ছিল। কিন্তু তারা ছিলেন না। জেলার এসপি মো. আব্দুল্লাহ আল ফারুক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল মান্নান খানও উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে।

তবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম যোগ দেন অনুষ্ঠানে। 

ডিসি-এসপির না থাকা প্রসঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার স্থানীয় সাংবাদিকদের বলেন, 'ডিসি, এসপি ও কমান্ডার—তারা কেউই অনুষ্ঠানে ছিলেন না। তারা থাকলে ভালো হতো।'

বীর বিক্রম খন্দকার মতিউর রহমানের ছেলে খলিলুর রহমান আপেল ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আগের বছরগুলোতে আমাদের আমন্ত্রণপত্র দেওয়া হতো। এবার দাওয়াত পাইনি। এতে আমরা ব্যথিত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুপস্থিতি আমাদের আরও কষ্ট দিয়েছে।' এ ব্যাপারে জানতে জেলা প্রশাসককে ফোন করা হলেও তিনি ধরেননি।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, 'জেলা প্রশাসক অসুস্থ। তিনি বাসা থেকে নির্বাচন কমিশনের একটি অনলাইন সভায় অংশ নেওয়ায় অনুষ্ঠানে থাকতে পারেননি।'

পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক টেলিফোনে বলেন, 'ঢাকায় প্রশিক্ষণে থাকায় আমি অনুপস্থিত ছিলাম। এতে সমালোচনার কিছু নেই।'

গত বছর নরসিংদী মুক্ত দিবসে তৎকালীন জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শিল্পকলা একাডেমি থেকে র‍্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

২০২৩ সালে 'বিজয় কনসার্ট' ও আতশবাজি উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ, পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান পিপিসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা।

নরসিংদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250