বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সন্ধান মিলেছে আলোচিত সেই মতিউরের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আলোচিত ছাগলকাণ্ডের পর অনেকটা আত্মগোপনে আছেন এনবিআর সদস্য মতিউর রহমান। দেশে আছেন নাকি পালিয়েছেন তা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সোমবার সংবাদমাধ্যমে প্রকাশ হয় ‌‘মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়েছেন মতিউর’।

এমন সংবাদ প্রকাশের পর খোঁজ পাওয়া যায় মতিউরের। মঙ্গলবার (২৫শে জুন) গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে দেশেই আছেন মতিউর। তিনি মাথা ন্যাড়াও করেননি, দেশ থেকে পালিয়েও যাননি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডিতে) তিনি যোগদান করেছেন। তবে তিনি অসুস্থ থাকায় বাহক মারফত চিঠি দিয়ে যোগদান করেছেন। অসুস্থতার কারণে তিনি অফিস করেননি।

দেশ থেকে পালিয়ে যাওয়া, মাথা ন্যাড়া করা ও সাম্প্রতিক ঘটনা নিয়ে সোমবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ড. মতিউর রহমান।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কারা করে, কেন করে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অনবরত মিথ্যাচার করে যাচ্ছে একটি গ্রুপ।’

আরো পড়ুন: ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে বলেন, ‘আমি মাথা ন্যাড়া করব কেন? কখনও আমি মাথা ন্যাড়া করিনি। আর দেশ থেকেও পালিয়ে যাইনি। পালাব কেন?’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী নির্বাচন করবে। সেই নির্বাচন ঠেকানোর জন্য একটি গ্রুপ এই ধরনের মিথ্যাচার করছে।’

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পিপি মীর আহমেদ আলী গণমাধ্যমকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

এবার পবিত্র ঈদুল আজহার সময় এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান বিতর্কিত আরেক খামার ব্যবসায়ী সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে।

এইচআ/ আই.কে.জে/

মতিউর রহমান ছাগলকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250