বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

৫ই আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতায় বিএনপি জড়িত, ২০.৭% আওয়ামী লীগ: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১ দশমিক ৭ শতাংশ ঘটনার সঙ্গেই বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবির গবেষণা অনুযায়ী, ৫ই আগস্ট পরবর্তী সহিংস ঘটনাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার হার:

বিএনপি: ৯১.৭ শতাংশ ঘটনায় জড়িত।

আওয়ামী লীগ: ২০.৭ শতাংশ ঘটনায় জড়িত।

জামায়াতে ইসলামী: ৭.৭ শতাংশ ঘটনায় জড়িত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ১.২ শতাংশ ঘটনায় জড়িত।

উল্লেখ্য যে, কোনো কোনো সহিংসতায় একাধিক দল বা পক্ষের সংশ্লিষ্টতা থাকায় এই শতাংশের যোগফল ১০০-এর বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব সংঘর্ষে মোট ১৫৮ জন রাজনৈতিক কর্মী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৮২ জন। এই সহিংসতার মধ্যে ৫৫০টি ঘটনায় বিএনপি এবং ১২৪টি ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংশ্লিষ্টতা মিলেছে। এছাড়া জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ৪৬টি ঘটনায়।

টিআইবি জানায়, আওয়ামী লীগের পতনের পর দলটির নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের দখল নিতেই মূলত এই সংঘাতের সূত্রপাত। বিশেষ করে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেটের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন এবং ব্রিজ, হাটবাজার, ঘাট, বালুমহাল ও জলমহালের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘর্ষগুলো ঘটেছে।

গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দলগুলো দৃশ্যত ব্যর্থ হয়েছে। ফলে উপদলীয় কোন্দল এবং সংঘাত অব্যাহত রয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

জে.এস/

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250