রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

খামেনির বক্তব্যের পর ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনবিসি নিউজ।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ‘উসকানিদাতাদের’ উৎসাহিত করার অভিযোগ আনেন। তিনি ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘ইরানি জনগণের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও তাদের ওপর অপবাদের জন্য তিনিই দায়ী।’ প্রধান উসকানিদাতাদের আটক করা হয়েছে এবং বিক্ষোভ অনেকটাই থিতিয়ে এসেছে বলে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে।

সাক্ষাৎকারে খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প তাকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তার (খামেনি) উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা ও মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250