মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছে সৌদি আরব। ছবি: বিসিবি

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে ব্যাট-বলের খেলায় নিজেদের অবস্থান করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এবার সেই পথে হাঁটা শুরু করেছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বাংলাদেশের দিকেও নজর দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু সাড়া পায়নি।

খেলোয়াড় এবং কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিসিবি প্রধান। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বুলবুল বলেন, ‘দুই মাস আগে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। তারা (সৌদি আরব ক্রিকেটের কর্তা ব্যক্তিরা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমি না বলে দিয়েছিলাম। আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছিল। কোচের কথা বলেছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?’

ক্রীড়াঙ্গনে উন্নতি করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নেমেছে সৌদি আরব। এজন্য বিপুল অর্থ খরচ করছে দেশটি। ইতোমধ্যে ফুটবলে নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সৌদি প্রো লিগে পা পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাসহ ইউরোপিয়ান লিগ মাতানো আরও বেশকিছু নামি তারকা ফুটবলারদের। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়ে দারুণ এক মাইলফলক তৈরি করেছে তারা।

ফুটবলের মতো ক্রিকেটের উন্নয়নেও চেষ্টার কমতি নেই সৌদি আরবের। ‘ভিশন ২০৩০ ’কে সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে তারা। তারই অংশ হিসেবে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের তরুণ ক্রিকেটারদের লক্ষ্য বানিয়েছে সৌদি আরব।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250