সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে। 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ। বর্তমানে যা আছে ভারতের দখলে। অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল-সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামী বলা যায় অনায়াসে। 

হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট  transfermarkt এর কাছে থাকা তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন ১৯তম স্থানে। তবে জর্ডান আইয়ু, কনর কোডি, ড্যানি ওয়ার্ড কিংবা জেমি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি। 

আরো পড়ুন : অবশেষে ভারতের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান। 

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। transfermarkt তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। 

পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া  ১৫৯.১৫ মিলিয়ন।

এস/কেবি


হামজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250