মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন একটা হুমকি দিয়েছিলেন নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কোচ রায়ান কুকও ম্যাচের আগের দিন জানিয়েছিলেন, যে কোনো দলকে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাস তাদের আছে।

কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এডওয়ার্ডসের ‘হুমকি’ কিংবা কুকের ‘আত্মবিশ্বাস’ কোনোটাই কাজে আসেনি। ৮ উইকেটে বাংলাদেশ ক্রিকেট দল স্রেফ উড়িয়ে দিয়েছে তাদের।

ডাচদের প্রথম ম্যাচে ‘যতটা গর্জে ততটা বর্ষে না’র দশা হলেও কোচ ফিল সিমন্সের কথা রেখেছেন লিটন দাস-তানজিদ তামিমরা।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান কোচ বলেছিলেন, ‘ভালো মানের ক্রিকেট খেলতে চাই আমরা।’ প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ৫৭ রান, ওভারপ্রতি ১০ রানেরও বেশি তুলে নেদারল্যান্ডসের ১৩৬ রান তাড়া করে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়—অন্তত ভালো মানের ক্রিকেটেরই কথা বলে!

বল হাতে তাসকিনের ৪ উইকেটের পর লিটনের অপরাজিত ফিফটির সুবাদে সিলেটে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় দলীয় ২৬ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (১৫) হারালেও তানজিদ তামিম আউট হওয়ার আগে ২৪ বলে করেন ২৯ রান। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন অধিনায়ক লিটন দাস। ৬টি চার ও ২টি ছয়ে ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

তৃতীয় উইকেটে সাইফ হাসানকে (৩৬*) নিয়ে ২৬ বলে লিটন ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে সহজ জয় পায় বাংলাদেশ। অব্যবহৃত বলের হিসেবে ডাচদের বিপক্ষে এটিই বড় জয় বাংলাদেশের।

এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। পুরো ২০ ওভার খেললেও ডাচ দলের রান আরও বড় না হওয়ার কারণ বাংলাদেশ বোলারদের আঁটসাঁট বোলিং। বিশেষ করে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন। ২৮ রানে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট।

প্রথম ওভারে ৩ রান তুললেও পরের দুই ওভারে ওপেনার ম্যাক্স ও’ডাউডের ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ ও ৯ রান। তাতে তিন ওভারেই ডাচ দলের রান দাঁড়ায়—২৫।

বিপিএল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভয়ংকর হয়ে উঠতে চেয়েছিলেন ও’ডাউড। কিন্তু তাকে দলীয় ২৫ রানে তাকে ফিরিয়ে দেন তাসকিন। চতুর্থ ওভারের প্রথম বলেই ও’ডাউড ফিরে যান ১৫ বলে ২৩ রান করে।

এরপর আরেক ওপেনার বিক্রমজিত সিংকেও (৪) ফেরান তাসকিন। তেজা নিদামানারুকে নিয়ে অবশ্য তৃতীয় উইকেটে একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৫ বলে ২৮ রান তুলে ফেলেছিল তারা।

কিন্তু আরও ভয়ংকর হয়ে ওঠার আগে এডওয়ার্ডসকে (১২) ফিরিয়ে এই জুটি ভাঙেন এই ম্যাচ দিয়ে ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসান। তাসকিনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন সাইফই। মাত্র ১ উইকেট পেলেও দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। ইকোনমি—৪.৭৫।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250