শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে নানা কারণে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। শনিবার (২৮শে সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। সব ঠিক থাকলে রোববার (২৯শে সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবেন তারা।

বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা পালন করেছে। সর্বশেষ ৮ জুন ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

ওআ/ আই.কে.জে/

বাংলাদেশি মিয়ানমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250