মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

জাতীয় স্টেডিয়ামে হবে হামজার ঘরের মাঠে অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামেই হবে হামজার ঘরের মাঠে অভিষেক- এমনই প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। গত ২৫শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর।

আগামী ১০ই জুন অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হলে হামজার ঘরের মাঠে অভিষেকটাও দারুণভাবে উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

আজ রোববার (৬ই এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে আমার কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে, এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে তো সমস্যা দেখছি না।’

প্রীতি ম্যাচের আজকের (৬ই এপ্রিল) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরী ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

বাফুফের পক্ষ থেকে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে অন্য কাউকে জাতীয় স্টেডিয়ামের মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/এইচ.এস

হামজা দেওয়ান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250