শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না, বরং মাঠের বাইরে এর প্রভাব পড়ে থাকে। সমর্থকেরা কেউ কাউকে ছাড় দেন না। তর্কযুদ্ধ কখনো কখনো রূপ নেয় গালিগালাজ কিংবা সহিংসতায়। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে এমনটা করা যাবে না। করলেই পড়তে হবে জেল-জরিমানার মুখে। খবর আল জাজিরার।

এশিয়া কাপে আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এর আগে দর্শকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রাখল দুবাই পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, স্টেডিয়ামের ভেতর কোনো ধরনের সহিংসতা, অশালীন ভাষা ও বর্ণবাদী মন্তব্য সহ্য করা হবে না।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘নিয়মভঙ্গকারীদের এক থেকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (৩ থেকে ১০ লাখ টাকা) জরিমানা করা হতে পারে।’

দুবাই পুলিশ তাই দর্শকদের পরামর্শ দিয়েছে সংযত থাকার। কোনো অনিয়ম চোখে পড়লে নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তারা।

আজকের লড়াই নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ খানিকটা কমই দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছিল মাত্র চার মিনিটে। আর আজ ম্যাচের চার ঘণ্টা আগেও অবিক্রীত থেকে যায় শতশত টিকিট। টিকিটের দাম ১২৫ দিরহাম কমিয়ে এনেও দর্শক খুব একটা টানতে পারেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

কাতারি সংবাদমাধ্যম আল জাজিরাকে দুবাইয়ের এক বাসিন্দা বলেন, ‘সেপ্টেম্বর এ অঞ্চলের সবচেয়ে গরম মাসের একটি। প্রচণ্ড তাপমাত্রা আর চরম আর্দ্রতার কারণে সন্ধ্যায়ও বাইরে থাকা কঠিন হয়ে পড়ে। খেলোয়াড়েরা হয়তো এমন আবহাওয়ায় খেলার জন্য পারিশ্রমিক পান, কিন্তু দর্শকদের তো টিকিট কিনতে বিপুল অর্থ খরচ করতে হবে। তাহলে কেন তারা এমন গরমে ভুগতে আসবেন?’

ভারত-পাকিস্তান লড়াই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250