মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় খেলার আবেদন জানালেও তা মানেনি আইসিসি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা করছে তারা।

বিসিবির সিদ্ধান্তে শুরু থেকে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়। কিন্তু সরকারের নির্দেশ পেলে তারাও বিশ্বকাপ থেকে সরা দাঁড়াবে। খবর দ্য ডনের।

আজ শনিবার (২৪শে জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘পাকিস্তান সরকার আমাকে যা নির্দেশ দেবে, আমাদের অবস্থান ঠিক সেটিই হবে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তানে নেই, তিনি ফিরলে আমরা আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। এটি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলতে বাধ্য। আমরা আইসিসি-র চেয়ে পাকিস্তান সরকারের প্রতি বেশি অনুগত, তাই সরকার যা বলবে আমাদের তাই করতে হবে।’

পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে কী হবে, এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘দেখুন, পাকিস্তান সরকার যদি বলে খেলব না, তবে তারা (আইসিসি) ২২তম দল নিয়ে আসুক। কিন্তু এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারকেই নিতে হবে। এটি পাকিস্তান সরকার জানাবে। প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষায় আছি, তিনি এলে সবকিছু চূড়ান্ত হবে। আগে সিদ্ধান্ত আসুক, আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে।’

বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে নাকভির ভাষ্য, ‘আমি মনে করি এর পেছনে অনেক বিষয় জড়িত। আমি এখনই বিস্তারিত বলতে চাই না, তবে সময় এলে জানাব কীভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আইসিসির চেয়ারম্যান জয় শাহ আবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিবও ছিলেন একসময়। তাই ভারত যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান তা মেনে নেবে না। নাকভি বলেন, ‘বাংলাদেশও আইসিসির তেমনি সদস্য যেমন পাকিস্তান। আমাদের কথা হলো, যদি পাকিস্তান ও ভারতের জন্য এই সুযোগ দেওয়া হয়ে থাকে, তবে বাংলাদেশের জন্যও তাই করা উচিত। কোনো একটি দেশ অন্য কাউকে করতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের নিজস্ব অবস্থান আছে এবং আমরা সেখানেই অনড় থাকব।’

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে এবারের আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কাও। গত বছর এক সমঝোতায় ভারত-পাকিস্তান উভয়ই একে অপরের দেশে টুর্নামেন্ট খেলতে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হচ্ছে।

জে.এস/

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250