মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ছে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়—তবে বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি। টেস্ট ক্রিকেটারদের জন্য তা ‘একটু বেশি’ বাড়ছে। সোমবার (৩রা মার্চ) বিসিবির সভায় নাজমূল-মিরাজদের সুযোগ–সুবিধা বাড়ানোর বিষয়টি অনুমোদিত হয়েছে।

এখন টি–টোয়েন্টির জন্য ২ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ ও টেস্টে ৬ লাখ টাকা করে ম্যাচ ফি পান ক্রিকেটাররা। গত বছর তা বাড়ানোর প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটারকে হলেও তাদের কার পারিশ্রমিক কত, তা জানায়নি বিসিবি।

সভায় এই বছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন, সেই নামগুলো চূড়ান্ত করা হয়েছে। তবে কতজন থাকছেন চুক্তিতে, তা জানায়নি বিসিবি। বোর্ড সভার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘একটা সংখ্যা আছে। তবে সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে।’

একই সঙ্গে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাজমূল, ‘পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে তাদের আগ্রহটা আমরা ধরে রাখতে চাই।’ চলতি বছরের জানুয়ারি থেকে বৃদ্ধিকৃত বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা।

এইচ.এস/

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250