বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। আজ মঙ্গলবার (৩রা মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ফিরে বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান যে কারণে মোমেন কমিশনের পদত্যাগ। এ সময় তার সঙ্গে ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

নতুন নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণ ও অধিকতর যোগ্য কমিশন গঠনের সুযোগ করে দিতেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদকের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা তিনজন, এই কমিশনের তিন সদস্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। কাজেই বিষয়টি সত্য।’

নতুন সরকারের চাপে পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নে মোমেন বলেন, ‘আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু সম্পন্ন করেছি। নতুন নির্বাচিত সরকার এসেছে। সেই সরকারের একটি প্রত্যাশা আছে, ম্যানিফেস্টো আছে। সরকার তাদের প্রত্যাশা পূরণে নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন স্থাপন করবেন। এতে দুদক যেমন ভালো হবে, রাষ্ট্রেরও উপকার হবে।’

দুদকের ‘নখ-দাঁত’ প্রসঙ্গে এর আগে একজন চেয়ারম্যান বলেছিলেন, দুদকের নখ-দাঁত নেই। আপনি বলেছেন, শার্প হচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই সময়টুকুতে কী করতে পেরেছি, তা বিচার করার মালিক আপনারা। আমাদের সময়ে নখ-দাঁত ছিল কি না, সেটি আপনারাই ভালো বলতে পারবেন।’

রাজনৈতিক সরকারের প্রত্যাশা অনুযায়ী কমিশন পরিচালনার বার্তা এসেছে কিনা এমন প্রশ্নে ড. মোমেন বলেন, ‘নতুন সরকারের প্রত্যাশা থাকতেই পারে। সরকার তাদের সিদ্ধান্ত ও ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে, এতে ব্যর্থতার কিছু দেখি না। আমাদেরও একটি অনুভূতি থাকতে পারে। আমরা অনুভব করেছি, এখন আমাদের চেয়ে অধিক যোগ্য ব্যক্তিদের কাজ করা প্রয়োজন।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব গ্রহণ করি। ২০২৪ সালের ১০ি ডিসেম্বর আমি যোগদান করি, ১১ই ডিসেম্বর কমিশনার আজিজী সাহেব এবং ১৫ই ডিসেম্বর ব্রিগেডিয়ার (অব.) ফরিদ যোগ দেন। এই সময়টুকু আমরা সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এর সাক্ষী আপনারাই।’

চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি। আপনারা আমাদের জন্য হুইসেল ব্লোয়ারের মতো কাজ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।’

দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250