বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ে যা বললেন এমবাপ্পে–নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতায় ফরাসি ক্লাব পিএসজিকে অভিনন্দন জানাচ্ছেন সারা বিশ্বের ভক্ত-অনুরাগী। তবে ফরাসি ক্লাবটির ইউরোপজয়ের সাফল্যে কিলিয়ান এমবাপ্পে আর নেইমারের প্রতিক্রিয়া বিশেষ কিছু বহন করে। খবর এফপির।

একটা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এমবাপ্পে ও নেইমারের দিকে বছরের পর বছর তাকিয়ে ছিল পিএসজি। এদের একজনকে কেনা হয়েছিল বিশ্ব রেকর্ড গড়া দামে, আরেকজনকে দলে ধরে রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত জড়িয়েছিলেন। অথচ সেরা দুই খেলোয়ারের কেউ পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ এন দিতে সক্ষম হনন। পিএসজির শিরোপা জয়ে তাদের কোনো অবদান নেই।

গতকাল শনিবার (৩১শে মে) মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। গত বছরই প্যারিসের এ ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপ্পে পিএসজিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবশেষে বড়  দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’

তবে এমবাপ্পেরও আগে পিএসজি বড় বিনিয়োগ করেছিল নেইমারের ওপর। ২০১৭ সালে ২২ কোটি ইউরোর রেকর্ড পরিমাণ দলবদল ফি দিয়ে বার্সেলোনা থেকে নিয়ে আসা হলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের স্বাদ এনে দিতে পারেননি। 

বর্তমানে সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সাবেক ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। পোস্টে তিনি পাঁচটি হাত তালির ইমোজিও দেন। 

আরএইচ/


নেইমার পিএসজি কিলিয়ান এমবাপ্পে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250