শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হলেন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. পয়গাম আলী। জেলা বিএনপি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার বদিউজ্জামান চৌধুরী সোমবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে ফল ঘোষণা করেন।

সোমবার শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে ভোট গ্রহণ হয়। সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। ৮০৮ জন কাউন্সিলরের মধ্যে ৭২১ জন ভোট দেন। এর মধ্যে ৩৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মো. পয়গাম আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন পান ২৯১ ভোট।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার আট ইউনিট থেকে ৮০৮ জন কাউন্সিলরের মধ্যে ৭২১ জন ভোট দিয়েছেন। এ ছাড়া প্রায় ৪ হাজার নেতা-কর্মী ও ৫ শতাধিক অতিথি সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ আট বছর পর নানা রাজনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো এই সম্মেলন।

ঠাকুরগাঁও মির্জা ফয়সল আমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250