বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আজ বুধবার (১৯শে জুন) থেকে খুলেছে অফিস। যদিও ফিরে আসার ছাপ পড়েনি সড়কে। স্বাভাবিক ছিল যানচলাচল। রাজধানীর কোথাও আজ দেখা যায়নি জট। আবার সড়কে গণপরিবহণও ছিল কম।

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত ৩রা জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে।

আরো পড়ুন: মেট্রোরেল চলবে নতুন সূচিতে

মঙ্গলবার বিকেলের পর থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকামুখী মানুষ বেশি দেখা গেছে। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনেকে এসেছেন। আর আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।

এসি/ আই.কে.জে

রাজধানী ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250