শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

‘তারেক রহমানকে দেশে ফেরানোর উদ্যোগ আরও শক্তিশালী করা হবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত সব আসামিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৬শে জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আজ ও আগামীকাল শনিবার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। 

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মামলার কাগজপত্র দেখে আমি যতদূর জানি, আদালতে সুষ্ঠুভাবেই বিচার হয়েছে। আমি এরচেয়ে বেশি কিছু বলব না। কারণ যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেজন্য মামলায় কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

আরও পড়ুন: বিএনপি বাংলাদেশে ডামি বিরোধী দল: কাদের

এ সময় মন্ত্রীর সঙ্গে আইনসচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

বিএনপি তারেক রহমান আইনমন্ত্রী আনিসুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250