শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিলো ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত, যা কার্যকর হবে আগামী ১লা এপ্রিল থেকে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ন্যূনতম দর বেঁধে দেওয়াসহ পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের প্রায় ছয় মাস পর এ সিদ্ধান্ত নিলো নরেন্দ্র মোদির সরকার।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ভারত সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে 

পেঁয়াজ রপ্তানিতে দেশটিতে প্রায় ১০ মাস ধরে যে শুল্ক বসছে, তার শুরু ২০২৩ সালের ডিসেম্বরে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। সেই সময়ের ঘোষণা অনুযায়ী, ৮ই ডিসেম্বর থেকে ৩১শে মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহ খানেক আগেই পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত সরকার।

এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকলে রপ্তানি বন্ধ থাকায় সে সুবিধা নিতে পারছিলেন না দেশটির কৃষকরা। এ নিয়ে তখন আন্দোলনে নামেন তারা।

জানা যায়, ৪০ শতাংশ শুল্ক কার্যকর ছিল সেপ্টেম্বর পর্যন্ত। মহারাষ্ট্রের বিধানসভার ভোট সামনে রেখে ১৩ই সেপ্টেম্বর রপ্তানি শুল্ক নামানো হয় ২০ শতাংশে, ১লা এপ্রিল থেকে সেটাও আর থাকছে না।

ওআ/এইচ.এস

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250