মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

চর্বিযুক্ত মাছের কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

চর্বিবহুল মাছের কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়। এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।  

ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের এক দল গবেষক জানান, চর্বিযুক্ত মাছ থেকে রক্তে মেশে হাই ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)।

গবেষকরা জানান, এ গবেষণায় বেরিয়ে এসেছে যে, বেশি পরিমাণ চর্বিযুক্ত মাছ কিভাবে লিপোপ্রোটিন থেকে রক্তে লিপিডস ছড়িয়ে দেয়। এই এইচডিএলের উপাদান কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

আরো পড়ুন : বর্ষায় ত্বকে হতে পারে ছত্রাকের সংক্রমণ, প্রতিরোধের উপায় কী

আবার এ ক্ষেত্রে ছোট আকারের এইচডিএল বিপরীত কাজ করে। যারা তাদের তিন বা চার সপ্তাহের খাদ্য তালিকায় অন্তত তিন-চারবার মাছ খান, তাদের দেহে লিপিড মেটাবলিজমের ক্ষেত্রে দারুণ কার্যকর ফল বয়ে আনে চর্বিযুক্ত মাছ।  

এ পরীক্ষাটি স্যামন, রেইনবো ট্রাউট, হেরিং এবং ভেনডেন্স মাছ নিয়ে করা হয়। এসব মাছ রান্নার সময় কোনো আলাদা ক্রিম বা মাখন ব্যবহার করা হয়নি। প্লোস ওয়ান জার্নালে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।  

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস

এস/ আই.কে.জে


গবেষণা কোলেস্টেরল হৃদরোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250