বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ দেবে ৩৩৮ জন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। পৃথক চার ক্যাটাগরিতে ৩৩৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিবরণ

১. পদের নাম : ট্রেন এক্সামিনার

পদের সংখ্যা : ৪৫

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম : ট্রেন কন্ট্রোলার

পদের সংখ্যা : ২৭

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম : ট্রেড অ্যাপ্রেন্টিস

পদের সংখ্যা : ২৪৮

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অন্যূন এসএসসি বা সমমান পাস।

৪. পদের নাম : ট্রাফিক অ্যাপ্রেন্টিস

পদের সংখ্যা : ১৮

বয়স : ১৮ থেকে ৩০ বছর

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা : ১লা জুলাই ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা এই http://br.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৮শে আগস্ট, ২০২৪ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

এসি/কেবি

আরো পড়ুন : ২০২ জনকে নিয়োগ দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি

বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250